মো.ইরফানুল ইসলাম । আমিরাত প্রতিনিধি
আপডেট: ২০২০-০৯-১২ , ০২:১৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
বাংলাদেশ প্রবাসি অধিকার পরিষদ শারজাহ শাখার মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংযুক্ত আবার আমিরাতের শারজা সিটি শারজা সৌদিয়া মসজীদের পাশবর্তী খেজুর পার্কে বাংলাদেশ প্রবাসি অধিকার পরিষদ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শাখার ব্যবস্হাপনায় সাংগঠনিক সমাবেশ এর আয়োজন করা হয়।
দুবার শাখার সমন্বয়ক মোহাম্মদ হাবিব সঞ্চালনায় ও শারজা শাখার সমন্বয়ক মোহাম্মদ আাসাদুর রহমান সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসি অধিকার পরিষদ আরব আমিরাত এর সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন৷ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান ( আবুধাবির সমন্বয়ক), আরিফ জয় ( আবুধাবির সমন্বয়ক), সাব্বির খান ( আবুধাবির সহ -সমন্বয়ক)।

কভিট-১৯ রোধে আন্তর্জাতিক সাস্থ সংস্থার সেফটি রুলস অনুসরণ করে শারজার মিউনিসিপালিটি অফিসারদের পর্যবেক্ষণ ও সার্বিক সহযোগীতায় অনুস্ঠান সুন্দর ও সুশৃঙ্খলভাবে সমাবেশ সম্পন্ন হয়।
অনুষ্ঠানে শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন মোহাম্মদ সাব্বির খান।আলোচনা অনুষ্ঠানে বক্তারা সকল প্রবাসীর নেয্য, যৌক্তিক, মৌলিক, নাগরিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করা , ৩২৮ জন প্রবাসীর মুক্তির দাবিতে আন্দোলনের রুপরেখা, ওমানের জাফর হত্যা, সৌদির মুন্সী হত্যার বিচারের দাবি, দালাল ও মানবপাচারকারী রোধে ও করনীয়, রেমিট্যান্স খাতকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য আন্দোলনের রুপরেখা, সকল দেশের সকল প্রবাসীকে প্রবাসী অধিকার পরিষদের প্লাটফর্মে নিয়ে আসার উপর আলোচনা করেন।

অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন মোফাজ্জল ( শারজাহ সমন্বয়ক), মোঃ হেলাল ( শারজাহ সহ সমন্বয়ক), মো ফরিদ উদ্দিন( শারজাহ সহ সমন্বয়ক), মোঃ আনিস ( শারজাহ সহ সমন্বয়ক),মোঃ মনির ( শারজাহ সহ সমন্বয়ক)আবদুর সালাম(সহ সমন্বয়ক), সাফাই উদ্দীন খালেদ(সহ সমন্বয়ক),মহিন উদ্দিন ( ডুবাই সহ সমন্বয়ক), জহির, মোঃ নূর, মুহিবুর জুয়েল ( মনিটরিং সেল), ওমর ফারুক ( ফুজিরা সমন্বয়ক), নাসির উদ্দিন ( ফুজিরা সমন্বয়ক), এনামুল ( ফুজিরা সহ সমন্বয়ক ও মনিটরিং সেল), সুজন মোল্লা ( সমন্বয়ক আজমান), মুনসুর ( সমন্বয়ক আজমান), মনির ( সহ সমন্বয়ক আজমান), মোতাব্বির ( রাস আল খাইমা সমন্বয়ক),মাকসুদা আক্তার ( নারী সেল),রোকসানা (নারী সেল), ময়না রিহাত ( নারী সেল),ফাতিমা ( নারী সেল) সহ শারজাহ শাখার সকল কর্মী বৃন্দ।
অনুষ্ঠান শেষ সকল সংগঠনের সকল সদস্যের মাঝে র্টি শার্ট বিতরন সহ ফটো সেসনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.