সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-১০ , ০৯:২০ এএম
ছবি: সিটিজেন নিউজ
লিবিয়া থেকে বিশেষ ফ্লাইটে করে ফিরেছেন ১৫৩ বাংলাদেশি। লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির লাশও দেশে আনা হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও স্বাস্থ্য পরীক্ষা শেষে এদের মধ্যে যাদের শরীরে তাপমাত্রা বেশি ছিলো তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে তাদের আশকোনা হজ ক্যাম্প ও দিয়াবাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়। এদের মধ্যে কারও কাজের মেয়াদ শেষ হয়েছে; কেউ আবার প্রতারিত হয়ে ফিরে এসেছেন।
লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানায়, যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় থাকা আরও কয়েকশ’ বাংলাদেশি স্বেচ্ছায় ফিরে আসতে চান। দ্রুত তাদের ফেরানোর প্রস্তুতি চলছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.