আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৯-০৭ , ১২:৩৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
আমেরিকার লুজিয়ানা অঙ্গরাজ্যে হারিকেন লরার আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২৫-এ দাঁড়িয়েছে। লুজিয়ানার স্বাস্থ্য বিভাগ নতুন করে আরও দু'জনের মৃত্যুর কথা নিশ্চিত করার পর এ সংখ্যা বেড়ে ২৫-এ দাঁড়ায়। নতুন নিহত দুই ব্যক্তির একজন মারা গেছেন আঘাতজনিত কারণে আর অন্যজন বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে।
স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে যে, দুই ব্যক্তি ঘূর্ণিঝড় সংক্রান্ত ঘটনায় মারা গেছে। গত ২৭শে আগস্ট চার ক্যাটাগরির ঘূর্ণিঝড় লরা লুজিয়ানার দক্ষিণ-পশ্চিম উপকূলে ভয়াবহ আঘাত হানে। এই ঝড়ে টেক্সাস উপকূলেও মারা গেছে পাঁচজন।
মার্কিন উপকূল থেকে যাওয়ার পথে ঘুর্ণিঝড় লরা হাইতি ও ডোমিনিকান প্রজাতন্ত্রে আঘাত হানে। ঝড়ের আঘাতে হাইতিতে মারা গেছে অন্তত দুই ডজন মানুষ।
এর আগে ভারি বৃষ্টি, ঝড়ো হাওয়াসহ বন্যার সতর্কতা জারি হয়েছে মার্কিন প্রদেশের উপকূলীয় অঞ্চলগুলিতে। এরইমধ্যে দুই অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকা থেকে অন্তত পাঁচ লাখ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের দিকে আসার আগে ক্যারিবীয় অঞ্চলে তাণ্ডব চালায় হারিকেন লরা। এছাড়াও কিউবায় বিধ্বস্ত হয়েছে সহস্রাধিক ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, সেতু। দেখা দিয়েছে বন্যা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.