আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৯-০২ , ১১:৪৪ এএম
ছবি: সিটিজেন নিউজ
পুলিশের বিরুদ্ধে বর্বর নির্যাতন ও বণবৈষম্যবিরোধী বিক্ষোভে কয়েক মাস যাবত উত্তাল গোটা যুক্তরাষ্ট্র। তবে এতো বিক্ষোভের মধ্যেইও থেমে নেই কৃষ্ণাঙ্গদের প্রতি নিরাপত্তারক্ষীদের গুলি চালানোর ঘটনা। গত কয়েক মাসে জর্জ ফ্লয়েড থেকে শুরু করে জ্যাকব ব্লেক পর্যন্ত বেশ কয়েকজন কৃষ্ণাঙ্গ প্রাণহানি ও গুরুতর জখমের শিকার হয়েছেন পুলিশের হাতে। সোমবার লস এঞ্জেলেসে আরও এক কৃষ্ণাঙ্গকে হত্যা করেছে পুলিশ। খবর আলজাজিরার।
সিবিএস-লস অ্যাঞ্জেলসের প্রতিবেদন অনুসারে, নিহত ওই কৃষ্ণাঙ্গের নাম ডিজন কিজ্জি। পুলিশের গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান ২৯ বছর বয়সী এ যুবক। এরপর ঘটনাস্থলে শতাধিক লোক সমবেত হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা মিছিল নিয়ে শেরিফ স্টেশনের দিকে যান এবং ন্যায়বিচার দাবি করেন। এ সময় তারা ‘নো জাস্টিস’ ‘নো পিস’ বলে স্লোগান দিতে থাকে।
স্থানীয় শেরিফ লেফটেন্যান্ট ব্র্যান্ডন ডিন জানান, ঘটনার দিন দক্ষিণ লস অ্যাঞ্জেলস স্টেশনের দুই ডেপুটি এক সাইকেলআরোহীকে যানবাহন আইন অমান্য করতে দেখে থামানোর চেষ্টা করেন। সেসময় ওই ব্যক্তি সাইকেল রেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন। শেরিফ সদস্যরা ধরে ফেললে তিনি এক কর্মকর্তার মুখে ঘুষি মারেন এবং কাছে থাকা কিছু কাপড় ফেলে দেন। ব্র্যান্ডন ডিন বলেন, ‘ডেপুটিরা লক্ষ্য করেন, পড়ে যাওয়া কাপড়ের ভেতর একটি কালো রঙের সেমি-অটোমেটিক হ্যান্ডগান রয়েছে। এর কারণেই তখন গুলির ঘটনা ঘটে।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.