আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৮-৩০ , ১১:৩২ এএম
ছবি: সিটিজেন নিউজ
চীনের সানজি প্রদেশে দোতলা রেস্টুরেন্ট ধসে পড়ে কমপক্ষে ২৯ জন প্রাণ হারিয়েছেন। রোববার (৩০ আগস্ট) জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় নিশ্চিত করে এ তথ্য।
জানানো হয়, লিনফেন শহরের ঐ ভবনে দুর্ঘটনার সময় জন্মদিনের অনুষ্ঠান চলছিলো। যাতে, আরও ২৮ জন গুরুতর আহত হন; তাদেরমধ্যে সাতজনের অবস্থা সংকটাপন্ন। রোববার সকালে শেষ হয় তল্লাশি ও উদ্ধার অভিযান। তবে দুর্ঘটনার মূল কারণ জানা যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের দুর্বল অবকাঠামোর কারণেই এ দুর্ঘটনা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.