নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-২৯ , ১২:৪৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
কুয়েতে একটি ফ্ল্যাট থেকে বাংলাদেশি দুই নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার (২৮ আগস্ট) জেলিব আল-সুয়েখ এলাকার একটি বহুতল ভবনের নিচতলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা সম্পর্কে মা-মেয়ে। তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- মা মমতা (৫৬) এবং মেয়ে স্বর্ণলতা (৩১)। তাদের গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ে।
কুয়েতের স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় পুলিশ বিভাগের বরাতে খবরে বলা হয়, যে ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার হয়েছে সেটিতে কেবল ওই মা ও মেয়ে থাকতেন। লাশ দেখে ধারণা করা হচ্ছে, তাদের পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
লাশের ময়নাতদন্তের রিপোর্ট এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় পরিকল্পিত খুনের মামলা রেকর্ড করেছে পুলিশ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.