সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-২৫ , ১০:৩৬ এএম
ছবি: সিটিজেন নিউজ
তিনটি গন্তব্য ছাড়া আন্তর্জাতিক রুটে ফ্লাইট স্থগিতের সময় বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রাষ্ট্রায়ত্ত এই উড়োজাহাজ সংস্থাটির ওয়েবসাইটে মঙ্গলবার (২৫ আগস্ট) এই তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, করোনা পরিস্থিতিতে কুয়েত, কলকাতা ও দিল্লি ছাড়া অন্য সকল আন্তর্জাতিক গন্তব্যে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত থাকবে।
করোনার সংক্রমণ বাড়ায় ২৪ মার্চ সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। পরবর্তী সময়ে ১ জুন থেকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় সংস্থাটি। কিন্তু অনুমতি দিলেও এখন লন্ডন ও দুবাই ছাড়া সকল রুটে ফ্লাইট বন্ধ রেখেছে বিমান।
বিভিন্ন রুটে কয়েক দফা ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়িয়ে সর্বশেষ ৩১ আগস্ট পর্যন্ত করা হয়। মঙ্গলবার আরেক দফা সময় বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তিনটি গন্তব্য ছাড়া সব ফ্লাইট স্থগিত করল।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.