সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-২৪ , ১০:৪৪ এএম
ছবি : সিটিজেন নিউজ
সৌদি আরবে আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে আগামী ২৮ আগস্ট জেদ্দা থেকে ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার (২৪ আগস্ট) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দেশে ফিরতে আগ্রহী প্রবাসীরা বিমানের ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত লিংকে গিয়ে নিবন্ধন করতে পারবেন। বিজনেস আসনে একমুখী যাত্রায় ভাড়া ৩২০০ সৌদি দিয়াল ও ইকোনমি আসনের ভাড়া ২২০০ সৌদি রিয়াল।
শুধুমাত্র বিমান জেদ্দা অফিস থেকে রেজিস্ট্রার করা যাত্রীরা অরিজিনাল পাসপোর্ট, ভিসা-ইকামা দেখিয়ে টিকেট কিনতে পারবেন।
ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com থেকে পাওয়া যাবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.