আন্তর্জাতিক নিউজ
আপডেট: ২০২০-০৮-২৪ , ১০:২৬ এএম
ছবি : সিটিজেন নিউজ
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার রায় ঘোষণা শুরু হচ্ছে আজ সোমবার (২৪ আগস্ট)। নৃশংস ওই হামলায় ৫১ জন মুসল্লি শহীদ হন। স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, ক্রাইস্টচার্চের উচ্চ আদালতে রায় ঘোষণা হবে। এ সময় নিহত এবং আহতদের পরিবার আদালতে উপস্থিত থাকবে।রায় ঘোষণা চার দিন স্থায়ী হবে। এ সময় শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীর সামনে তার নৃশংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কেমন আছে, তা তুলে ধরা হবে।
এদিকে গেল মাসে ব্রেন্টন ট্যারেন্ট তার আইনজীবীদের বরখাস্ত করেন। ধারণা করা হচ্ছে রায়ের সময় সে নিজেই তাঁর অবস্থান তুলে ধরবেন। আদালত থেকে রায় ঘোষণা সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।
২০১৯ সালের ১৫ মার্চ জুমার নামাজ চলাকালে নির্মম এ হত্যাকাণ্ড ঘটান ২৯ বছর বয়সী অস্ট্রেলিয়ার নাগরিক শ্বেতাঙ্গ জঙ্গি ব্রেন্টন ট্যারেন্ট। হত্যা ও সন্ত্রাসবাদের অভিযোগে তার সাজা ঘোষণা করা হবে।
ক্রাইস্টচার্চের ওই ঘটনায় বিশ্ববাসী শোকে স্তব্ধ হয়ে পড়ে। এরপর ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র রাখার আইন কঠোর করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.