আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৮-২৩ , ১০:২২ এএম
ছবি: সিটিজেন নিউজ
কলম্বিয়ায় চোরাকারবারি, সন্ত্রাস, মানবপাচার চক্র ও সাবেক ফার্ক গেরিলা অনুসারীদের মধ্যে সঙ্গে সংঘাতে ১৭ জন নিহত হয়েছেন। খবর- বার্তা সংস্থা রয়র্টাস।
লাতিন আমেরিকান দেশটির নারিনো ও কাউকা প্রদেশে পৃথক সতিংসতায় ছয় জন করে মারা গেছেন। বাকি পাঁচজন মারা গেছেন আরাউকা প্রদেশের সহিংসতায়। অন্যরা চলতিমাসের বিভিন্ন সময় হামলায় অথবা সম্মুখ যুদ্ধে মারা গেছেন।
এ ঘটনায় টুইট বার্তায় দুঃখ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইভান দুকে। হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছে সেখানকার মানবাধিকার সংস্থাগুলো।
দেশটির সশস্ত্র ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে বিভিন্ন সময় অন্য সন্ত্রাসী দলের গোলাগুলি খবর পাওয়া যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। এই ফার্ক দলের সদস্যরা বিভিন্ন জায়গায় চোরাচালালের সঙ্গে সম্পৃক্ত।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.