আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৮-২৩ , ১০:০৬ এএম
ছবি: সিটিজেন নিউজ
প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ৮ লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। সংস্থাটির তথ্যানুযায়ী, রবিবার (২৩ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৮ লাখ ৮ হাজার ৬৯৭ জন। আক্রান্ত হয়েছেন দুই কোটি ৩৩ লাখ ৮০ হাজার ৫৬৯জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৮৫৬জন মানুষ। চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬১ হাজার ৬২২ জন এবং মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৪৩ জনের। একই সময়ে সুস্থ হয়েছেন দুই লাখ মানুষ। আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটির সবগুলো অঙ্গরাজ্যেই হানা দিয়েছে করোনা। দেশটিতে প্রতিদিনই গড়ে ৫০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন।
যুক্তরাষ্ট্রের পরেই সংক্রমণে এগিয়ে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, ভারত, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, পেরু, মেক্সিকো, কলম্বিয়া, চিলি এবং স্পেন। আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ধারে-কাছে নেই কোনও দেশ। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫৮ লাখ ৪১ হাজার ৪২৮ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৮০ হাজার ১৭৪ জন।
দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩৫ লাখ ৮২ হাজার ৬৯৮ জন। মৃত্যু হয়েছে এক লাখ ১৪ হাজার ২৭৭ জন।
তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ৪৩ হাজার ৪৩৬ জন। এর মধ্যে মারা গেছেন ৫৬ হাজার ৮৪৬ জন।
চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৫১ হাজার ৮৯৭ জন। এর মধ্যে মারা গেছে ১৬ হাজার ৩১০ জন।
সংক্রমণে ৫ম অবস্থানে থাকা দক্ষিণ আফ্রিকায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭ হাজার ৪৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১২ হাজার ৯৮৭ জনের।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.