আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৮-২২ , ০২:১৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
পাঞ্জাবে ভারত-পাকিস্তান সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে পাঁচজন নিহত হয়েছে। আজ শনিবার (২২ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। বিএসএফের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, নিহতরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিলেন।
বিএসএফ সূত্র জানিয়েছে, এদিন ভোর পৌনে ৫টা নাগাদ তারণ তরণ জেলার খেমকরনে ভারত-পাকিস্তান সীমান্ত দিয়ে পাঁচজন অনুপ্রবেশকারী ভারতে ঢোকার চেষ্টা করছিল। বিএসএফের টহলদারি দল অনুপ্রবেশকারীদের দেখতে পায়। সঙ্গে সঙ্গে তারা সতর্ক হয়ে যায়।
বিএসএফ আরও জানিয়েছে, টহলদারি দলটিকে দেখামাত্রই তাদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে অনুপ্রবেশকারীরা। দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। বিএসএফের গুলিতে পাঁচ অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে। এরপর ওই এলাকায় তল্লাশি শুরু করেছে বিএসএফ সদস্যরা।
অন্যদিকে এদিন সকালেই দিল্লির ধৌলা কুঁয়া থেকে আইএস জঙ্গি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক হওয়া ওই ব্যক্তির নাম আবু ইউসুফ খান। পুলিশের দাবি, রাজধানী দিল্লিতে হামলা চালানোর পরিকল্পনা ছিল তার। রাতভর বন্দুকযুদ্ধের পর আজ সকালে গ্রেপ্তার করা হয় ইউসুফকে। তার কাছ থেকে একটি পিস্তল এবং আইইডি উদ্ধার করেছে পুলিশ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.