নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-২২ , ১২:৩৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ময়নসিংহের ভালুকায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।শনিবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
ভালুকা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দীন এ তথ্য নিশ্চিত করে জানান, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ইমাম পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের ভালুকা ডিগ্রী কলেজের সামনে পৌঁছলে ওইসময় ইউটার্ন নিচ্ছিল একটি প্রাইভেটকার। তাৎক্ষণিক নিয়ন্ত্রণ করতে না পেরে প্রাইভেটকারকে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই এক শিশু, দুই মহিলা ও তিনজন পুরুষ মারা যায়। এরা সকলেই প্রাইভেটকারের যাত্রী।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.