নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-১০-১৬ , ০৭:১১ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ময়মনসিংহের ত্রিশালের চেলেরঘাটে দাঁড়িয়ে থাকা বাসকে ড্রাম ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন ৬ জন। শনিবার পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন- জেলার ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের মড়লবাড়ি গ্রামের ফজলুল হক (৩৫), তার স্ত্রী ফাতেমা বেগম (২৮), ছেলে আব্দুল্লাহ (৬), মেয়ে আজমিনা (৯) ও ফজলুল হকের শ্বশুর নজরুল ইসলাম (৫৫)।
নিহত অপর একজনের পরিচয় শানাক্ত করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, ঢাকা থেকে শেরপুরগামী বালুর ড্রাম বোঝাই একটি ট্রাক বাসের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করে। এ সময় প্রায় ঢাকা-ময়মনসিংহ মহসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল বলে জানান মাঈনউদ্দিন।
তিনি বলেন, দুর্ঘটনার পর থেকে বাহন দুটির চালক পলাতক রয়েছে। নিহত অপর ব্যক্তির পরিচয় শনাক্ত করার কাজ চলছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.