নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০৩-১৯ , ০৪:৪৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
নরসিংদীর মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে ডুবে প্রাণ গেল পিতা ও পুত্রের। আজ শুক্রবার দুপুরে মনোহরদী উপজেলার দীঘাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- দীঘাকান্দি গ্রামের আহাম্মদ আলীর ছেলে জাকারিয়া (৫০) এবং তার ছেলে সাজেদুল ইসলাম সাজিদ (১০)।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, কৃষক জাকারিয়া তার ছেলে সাজিদকে নিয়ে কলাগাছের ভেলায় করে পার্শ্ববর্তী সনমানিয়া এলাকায় বোরো ধানের ক্ষেত পরিচর্যা করতে যাচ্ছিলেন। এসময় প্রাকপ্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী সাজিদ নদীতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে পিতা ঝাপিয়ে পড়লে দুজনেই পানিতে তলিয়ে যায়। পরে আশপাশের লোকজন নদী থেকে তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
মনোহরদী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, বাবা ছেলের মৃত্যুর খবরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি। যেহেতু পানিতে ডুবে মৃত্যুর তথ্য পাওয়া গেছে। পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.