ময়মনসিংহে মাইক্রোবাস পুকুরে পড়ে ৮ জন নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-১৮ , ০৯:৩৯ এএম

ময়মনসিংহে মাইক্রোবাস পুকুরে পড়ে ৮ জন নিহত ছবি: সিটিজেন নিউজ

ময়মনসিংহের ফুলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে পড়ে ৮ জন নিহত হয়েছেন।মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন সাংবাদিকদের জানান, ময়মনসিংহ থেকে শেরপুরগামী মাইক্রোবাসটি ফুলপুরে পৌঁছালে সকাল ৭টার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মাইক্রোবাসটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৮ জনের মরদেহ উদ্ধার করেন। এখনও নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।