সোমালিয়ায় বোমা হামলায় ১২ জন নিহত

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৮-১৭ , ১০:৩৫ এএম

সোমালিয়ায় বোমা হামলায় ১২ জন নিহত

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে জঙ্গিগোষ্ঠী আল শাবাবের বন্দুক ও বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। এতে আহত ২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা দিয়ে শুরু হয় এই বর্বর হত্যাকাণ্ড।

তথ্য মতে, সৈকতসংলগ্ন এলিট নামে একটি হোটেলে জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে প্রায় ৩ ঘণ্টা বন্দুকযুদ্ধ চলে। এতে ২ জন সরকারি চাকরিজীবী, তিনজন হোটেল নিরাপত্তারক্ষী, চার বেসামরিক ও তিনজন অজ্ঞাত ব্যক্তি মারা গেছেন।

এই হামলার দায় স্বীকার করেছে আল শাবাব। যদিও ঘটনার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে তাদের ৪ জঙ্গির সবাই নিহত হয়েছে।