আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৮-১৬ , ১০:৪০ এএম
ছবি: সিটিজেন নিউজ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাইয়ের মৃত্যুর খবর ঘোষণা করেন।
এর আগে ছোট ভাইকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট। সে সময় তিনি বলেছিলেন, আমার ছোট ভাই খারাপ একটা সময় পার করছেন। রবার্ট ট্রাম্প দীর্ঘদিন নিউইয়র্কের নিউইয়র্ক প্রেসবিটারিয়ান হসপিটালে চিকিৎসাধীন ছিলেন।
শনিবার রাতে ঘোষণার মাধ্যমে ট্রাম্প বলেছেন, অত্যন্ত ভারাক্রান্ত মনে এটা জানাচ্ছি যে, চমৎকার একজন মানুষ, আমার ভাই রবার্ট আজ রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
ট্রাম্প আরও বলেন, সে শুধু আমার ভাই ছিল না বরং সে ছিল আমার সবচেয়ে ভালো বন্ধু। তাকে আমি সবসময় স্মরণ করব। অবশ্যই আমাদের আবার দেখা হবে। তার স্মৃতি সারাজীবন আমার হৃদয়ে থাকবে।
প্রেসিডেন্ট ট্রাম্প নিজের ভাইকে উদ্দেশ করে বলেন, রবার্ট আমি তোমাকে অনেক ভালোবাসি। শান্তিতে থেকো ভাই।
প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে দুই বছরের ছোট ছিলেন রবার্ট ট্রাম্প। বিবৃতির মাধ্যমে ট্রাম্প বলেন, আমার একজন চমৎকার ভাই ছিল। প্রথম দিন থেকেই আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল।
এর আগে মার্কিন গণমাধ্যমে বলা হয়েছিল, রবার্ট ট্রাম্প (৭২) গুরুতর অসুস্থ। তবে তিনি কি ধরনের অসুস্থতায় ভুগছেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পও জানাননি যে, রবার্ট কতদিন ধরে হাসপাতালে ভর্তি বা তিনি কি ধরনের অসুস্থতায় ভুগছিলেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.