সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-১২ , ০৯:২৭ এএম
ছবি: সিটিজেন নিউজ
বৈরুত বিস্ফোরণের পর লেবাননে আটকে পড়া ৭৩ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বুধবার (১২ আগস্ট) সকালে তাদের নিয়ে ঢাকায় অবতরণ করে বাংলাদেশ বিমান বাহিনীর ‘সি১৩০-জে’ পরিবহন বিমান।
রোববার বিমানটি লেবাননে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে গিয়েছিল। ১২ সদস্যের এয়ার ক্রুর সমন্বয়ে গঠিত এই মিশনের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী।
প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় জনগণকে সহায়তার জন্য জরুরি চিকিৎসা সামগ্রীসহ একজন চিকিৎসকও পাঠায় বাংলাদেশ। ফেরার পথে আটকেপড়া বাংলাদেশিদের নিয়ে আসে বিমানটি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.