আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৮-১১ , ১০:৫৪ এএম
ছবি: সিটিজেন নিউজ
হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের সময় হঠাৎই বৈঠক বন্ধ করে ট্রাম্পকে সরিয়ে নিয়ে যায় সিক্রেট সার্ভিসের সদস্যরা। এরপরই বন্ধ করে দেয়া হয় ব্রিফিং রুম।
পরে জানা যায়, হোয়াইট হাউসের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এক সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করেছে সিক্রেট সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় এক সিক্রেট সার্ভিস সদস্য ও সন্দেহভাজন ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।
নয় মিনিট পরে প্রেসিডেন্ট ট্রাম্প আবার ফিরে আসেন। তিনি বলেন, সিক্রেট সার্ভিস থাকলে আমি নিশ্চিন্তে থাকি। তাদের এত দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদও জানান মার্কিন প্রেসিডেন্ট।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.