বৈরুতে বিস্ফোরণে বাংলাদেশি নিহত বেড়ে ৫

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৮-১০ , ০৮:৪০ পিএম

বৈরুতে বিস্ফোরণে বাংলাদেশি নিহত বেড়ে ৫ ছবি: সিটিজেন নিউজ

লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে মোহাম্মাদ রাশেদ নামে আরও এক বাংলাদেশিকে নিহত হিসাবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৫ জনে।

সোমবার (১০ আগস্ট) লেবাননে বাংলাদেশ দূতাবাসের হেড অফ চ্যান্সারি আবদুল্লাহ আল মামুন বলেন, বিস্ফোরণের দিন থেকে রাশেদ নিখোঁজ ছিল এবং একদিন পরে মারা যায়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নিখোঁজ বাংলাদেশির তথ্য জানানো হলে হাসপাতালে গিয়ে শনাক্ত করা হয়।

তিনি আরও বলেন, বর্তমানে ৩ জন গুরুতর অবস্থায় আছেন, তারা হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে বাংলাদেশি নিহত হিসাবে শনাক্ত হওয়া ৪ জন হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মেহেদী হাসান রনি ও মো. রাসেল, মাদারীপুরের মিজানুর রহমান এবং কুমিল্লার রেজাউল।

এর আগে বিস্ফোরণের ঘটনায় রাজধানীজুড়ে দুই সপ্তাহের জরুরি অবস্থা জারি করা হয়েছে।