আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৮-১০ , ১০:১৪ এএম
ছবি: সিটিজেন নিউজ
চীনের উহান থেকে শুরু হওয়া অদৃশ্য ভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই কোটি ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৭ লাখ ৩৩ হাজারের বেশি মানুষের। করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সোমবার (১০ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৪ হাজার ২৬৫ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৩৩ হাজার ৯৯৫ জন। সুস্থ হয়েছেন এক কোটি ২৮ লাখ ৯৮২ হাজার ২৩৮ জন।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ৫৯৬ জন। মারা গেছেন ৪৭৯৮ জন। একই সময়ে সুস্থ হয়েছেন পৌনে দুই লাখ মানুষ। চীনের উহানে করোনা সংক্রমণ সৃষ্টি হলেও এখন অদৃশ্য এই ভাইরাসটির বেশি প্রকোপ আমেরিকা ও দক্ষিণ এশিয়ায়। ইউরোপের কিছু দেশেও ফের ভাইরাসটির সংক্রমণ বেড়েছে। নতুন করে আক্রান্তের রেকর্ড হয়েছে চীন-জাপানেও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, অনেকে দেশে করোনার সংক্রমণের মাত্রা মারাত্মক ঊর্ধ্বমুখী। করোনায় আক্রান্তের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ৫১ লাখ ৯৯ হাজার ৪৪৪ জন। যুক্তরাষ্ট্রে করোনার আঘাতে মৃত্যু হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৬১৭ জনের।
করোনায় মোট মৃতের দিক থেকেও প্রথমে রয়েছে দেশটি। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২৬ লাখ ৬৪ হাজার ৭০১ জন। করোনায় আক্রান্তের থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ৩০ লাখ ৩৫ হাজার ৫৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং দেশটিতে মৃত্যু হয়েছে এক লাখ এক হাজার ১৩৬ জনের। আর এ পর্যন্ত ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ২১ লাখ ১৮ হাজার ৪৬০ জন। করোনায় আক্রান্তের দিক থেকে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে মোট ২২ লাখ ১৪ হাজার ১৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর দেশটিতে মৃত্যু হয়েছে ৪৪ হাজার ৪৬৬ জনের এবং সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ২৭৮ জন। চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৮৭ হাজার ৫৩৬ জন। আর করোনায় মৃত্যু হয়েছে ১৪ হাজার ৯৩১ জনের। পঞ্চম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৯ হাজার ৮৫৯ জন। তাদের মধ্যে মারা গেছেন ১০ হাজার ৪০৮ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.