আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৮-০৫ , ০৯:২১ এএম
ছবি: সিটিজেন নিউজ
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর ১৯ জন সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা আশঙ্কামুক্ত আছেন।
বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব শ্রম ও দূতালয় প্রধান আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এতে বাংলাদেশের কেউ নিহত হয়নি।
তিনি আরও জানান, বিস্ফোরণের সময় বৈরুত বন্দরে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস বিজয় অবস্থান করছিল।
এছাড়া বেশ কয়েকজন প্রবাসীও বাংলাদেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার বৈরুত বন্দরে বড় ধরনের বিস্ফারণে কেঁপে ওঠে পুরো শহর। এতে শহরের বিভিন্ন অংশে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। পুরো শহরজুড়েই কম্পন অনুভূত হয়। বিস্ফোরণস্থলে কয়েক মাইল দূরের ভবনের জানালাও ভেঙে গেছে।
ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৭৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এছাড়া এই বিস্ফোরণে অন্তত ৪ হাজার মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে তারা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.