ধামরাইয়ে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৩

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-০৩ , ১১:৪৯ এএম

ধামরাইয়ে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৩ ছবি: সিটিজেন নিউজ

ঢাকার ধামরাইয়ে পিকআপ ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র্র সাহা জানান, মহাসড়ক দিয়ে সোমবার সকালে পিকআপ ভ্যানটি ঢাকা যাওয়ার পথে ধামরাইয়ের বাথুলি পৌঁছানো মাত্র বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালক ও দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আর বাসের দুজন যাত্রী গুরুতর আহত হন।আহত ২ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর পরই বাসের চালক পালিয়ে যান। পরিবহন দু'টি আটক করা হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।