নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-০৩ , ০৯:৪৬ এএম
ছবি: সিটিজেন নিউজ
জামালপুরের মেলান্দহের বাগবাড়িতে বন্যার পানিতে নৌকাডুবিতে দুই শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় চরবাগবাড়ি এলাকার এ ঘটনা ঘটে।
জানা যায়, ৮ জন মিলে একটি ছোট নৌকা নিয়ে বন্যার পানিতে ঘুরতে বের হয়। এসময় নৌকাটি ডুবে গেলে স্থানীয়রা ৫ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও রমজান আলীর ছেলে তাইন ও আল-আমিনের মেয়ে আসিয়া নামে ৬ বছর বয়সী শিশু এবং আবুল কাশেমের ছেলে নূরনবী নামে ২৮ বছর বয়সী এক যুবককে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহত সকলের বাড়ি ঘোষেরপাড়া ইউনিয়নের চরবাগবাড়ি গ্রামে।
মেলান্দহ উপজেলার নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.