আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৮-০২ , ০৪:১৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
বিশ্বব্যাংকের কার্যনির্বাহী পরিচালক পর্ষদ বাংলাদেশে আধুনিক খাদ্য সংরক্ষণ সুবিধাদি প্রকল্পের জন্য অতিরিক্ত অর্থায়নে ২০২ মিলিয়ন ডলার অনুমোদন করেছে। প্রায় ৪৫ লাখ পরিবারের জন্য বাংলাদেশের জাতীয় কৌশলগত শস্য মজুতের সংরক্ষণ সক্ষমতা ৫ লাখ ৩৫ হাজার ৫০০ টনে উন্নীত করতে এ অর্থ বরাদ্দ দেয়া হচ্ছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব ব্যাংক জানায়, প্রকল্পটি বাংলাদেশকে চ্যালেঞ্জপূর্ণ সময়ে খাদ্য নিরাপত্তাহীনতা, যেমন- ঘন ঘন জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয় বা বর্তমান কোভিড-১৯ মহামারির মতো সংকটময় পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করছে।
এটি আটটি ভিন্ন ভিন্ন জেলায় চাল ও গমের জন্য আটটি সরকারি আধুনিক খাদ্য গুদাম নির্মাণে সহায়তা করছে।
আশুগঞ্জ, মধুপুর ও ময়মনসিংহে চলমান বর্তমান নির্মাণ কাজের পাশাপাশি অতিরিক্ত অর্থায়নে ঢাকা, নারায়ণগঞ্জ ও বরিশালে ধানের গুদাম এবং চট্টগ্রাম ও মহেশ্বরপাশায় গমের গুদাম নির্মিত হবে।
এ প্রকল্পটি শস্য সংরক্ষণ সুবিধায় লোকসান হ্রাস করবে কমপক্ষে ৫০ শতাংশ এবং শস্যের পুষ্টি মান বর্তমান ছয় মাসের পরিবর্তে দুই বছরের জন্য বাড়িয়ে দেবে। সূত্র: ইউএনবি
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.