আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৮-০২ , ০৯:৩৯ এএম
ছবি: সিটিজেন নিউজ
বিষাক্ত মদ পানে আরও ৪৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভারতের পাঞ্জাবে মৃত্যের সংখ্যা গিয়ে দাড়ালো ৮৬তে। এঘটনায় রাজ্য সরকার সাতজন আবগারি ও ছয় পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, তার্ন তরান জেলা থেকে তেত্রিশটি মৃত্যুর খবর পাওয়া গেছে, অমৃতসরে ১২ এবং গুরুদাসপুরের বাটালায় ১১ জন মারা গেছে।
শুক্রবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে অবৈধভাবে মদ তৈরির পর রাস্তার পাশের দোকানে বিক্রি করা হয়, সেখান থেকে তা সরবরাহ করা হয় গ্রাহকদের কাছে।
এর আগে গত শুক্রবার দেশটির অন্ধ্রপ্রদেশ রাজ্যে মদ না পেয়ে স্যানিটাইজার পানে ১০ জনের মৃত্যু হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.