নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-০১ , ০৩:০৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
টাঙ্গাইলের ধনবাড়ী-গোপালপুর সীমানায় আমিনুল ইসলাম নিক্সন (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ জুলাই) রাত ১১ টার দিকে বাড়ি ফেরার পথে তাকে খুন করা হয়।
নিহত আমিনুল ইসলামের বাড়ি হাদিরা ইউনিয়নের আজগড়া গ্রামে। তবে সপরিবারে তিনি ধনবাড়ী উপজেলা সদরে থাকতেন। তিনি লায়ন রান ডেভেলপম্যান্ট সোসাইটি নামক একটি এনজিওর ভাইস চেয়ারম্যান ছিলেন।
স্থানীয়রা জানায়, বিকেলে ধনবাড়ী থেকে আজগড়া গ্রামের বাড়িতে আসেন নিক্সন। সন্ধ্যায় আজগড়া মোড়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল চালিয়ে ধনবাড়ী ফিরছিলেন তিনি। পথে আজগড়া খালের ব্রিজ পার হওয়ার পর সেখানে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন তার মোটরসাইকেলের গতি রোধ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যান। টের পেয়ে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবিনা ইসলাম জানান, আমিনুল ইসলাম তালুকদার নিক্সনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু বিষয়টি নিশ্চিত করেছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.