আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৭-৩১ , ১১:২৫ এএম
ছবি: সিটিজেন নিউজ
আফগানিস্তানের রাজধানী কাবুলের দক্ষিণে লোগার প্রদেশে গাড়িবোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতের এই হামলায় আহত হয়েছেন আরও ২১ জন।
ঈদুল আজহা উপলক্ষে তালেবান সরকারের সঙ্গে ৩ দিনের যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে আফগানিস্তান সরকার। শুক্রবার (৩১ জুলাই) থেকে এই যুদ্ধবিরতি শুরু হচ্ছে। এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগেই এই হামলা চালানো হয়।
এদিকে তালেবানরা এই হামলার দায় অস্বীকার করেছে। তবে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস’র পক্ষ থেকে এখনও কোনও কিছু জানানো হয়নি।
হামলার বিষয়ে লোগার প্রদেশের সরকারের মুখপাত্র দেদার লাওয়াং জানান, একটি সরকারি অফিসের কাছে হামলাটি চালানো হয়। ঈদের আগের দিন হওয়ায় অনেক মানুষ কেনাকেটার জন্য সেখানে ছিলেন।
আফগানিস্তান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, সন্ত্রাসীরা পবিত্র ঈদুল আজহার রাতে আবারও হামলা চালিয়ে বেশ কয়েকজন হত্যা করেছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.