র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘পেশাদার খুনি’ নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-৩১ , ১০:৫৪ এএম

র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘পেশাদার খুনি’ নিহত ছবি: সিটিজেন নিউজ

রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকায় র‍্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ মহসিন নামের একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযানে গেলে। সন্ত্রাসীরা র‍্যাবের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এতে মহসিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। সে শাহাদত বাহিনীর একজন পেশাদার খুনি ছিল।