সৌদিতে করোনায় ৭২৩ বাংলাদেশির মৃত্যু

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-২৯ , ০১:৫১ পিএম

সৌদিতে করোনায় ৭২৩ বাংলাদেশির মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে প্রায় ৭২৩ জন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৮ জন চিকিৎসক রয়েছেন। বুধবার (২৮ জুলাই) রিয়াদের বাংলাদেশ দূতাবাস সূত্র এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ সেখানে প্রবাসীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে তাদের রূহের মাগফেরাত কামনা করেন।

গোলাম মসীহ বলেন, এ অনাকাঙ্ক্ষিত দুর্যোগে রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনস্যুলেট থেকে প্রবাসীদের আমরা যথাসাধ্য সাহায্য ও সহযোগিতা করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত সহযোগিতা দূতাবাসের কর্মকর্তারা গুরুত্বের সঙ্গে অসহায় প্রবাসীদের কাছে পৌঁছে দিয়েছেন।