নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-২৮ , ১২:০৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ওমানের রাজধানী মাস্কাট থেকে দেশে ফিরেছেন ৩৯৬ বাংলাদেশী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
জানা গেছে, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে ওমানে আটকা পড়েন বাংলাদেশী এসব নাগরিক। দুই দেশের মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তারা দেশে ফিরতে পারছিলেন না। দুই দেশের সরকারের সহযোগিতায় বিমানের চার্টার্ড ফ্লাইটে তারা স্বদেশে ফিরেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, তারা কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করায় কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.