আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৭-২৭ , ০৮:১২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
তুরস্কে সামরিক বাহিনীর একটি বাস উল্টে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ সেনাসদস্য। সোমবার (২৭ জুলাই)দেশটির দক্ষিণাঞ্চলের মার্সিন প্রদেশে সামরিক বাহিনীদের সদস্যদের বহনকারী বাস উল্টে হতাহতের এ ঘটনা ঘটে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার গণমাধ্যমকে জানান, নিহতদের মধ্যে ৪ জন সামরিক বাহিনীর সদস্য এবং ২ জন গাড়িচালক। ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি ও ব্রেক বিকল হয়ে এ দুর্ঘটনা ঘটে।
আহত সৈন্যদের স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.