আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৭-২৫ , ১২:০০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
যুক্তরাষ্ট্রে আশ্রয় হারাতে পারেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরী। কারণ ফাঁসির দণ্ডপ্রাপ্ত এ খুনির যুক্তরাষ্ট্রে আশ্রয় মঞ্জুরের সিদ্ধান্ত পর্যালোচনার ঘোষণা দিয়েছে দেশটির বিচার বিভাগ। শুক্রবার মার্কিন সাময়িকী পলিটিকো এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে জানা যায়, মার্কিন অ্যাটর্নি জেনারেল বিল বার ওই সিদ্ধান্ত পর্যালোচনার জন্য নিজের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এ ইস্যুতে গত ১৭ই জুন যুক্তরাষ্ট্রের বোর্ড অব ইমিগ্রেশন আপিলসকে চিঠি দেন বিল বার। এছাড়াও আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট সব পক্ষকে তাদের প্রতিক্রিয়া জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন তিনি।
প্রায় ১৫ বছর আগে বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা রাশেদের আশ্রয়ের আবেদন মঞ্জুর করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সরকার অনেক বছর ধরেই যুক্তরাষ্ট্রের কাছে খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে আসছে। সবশেষ গত এপ্রিলে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের কাছে এই অনুরোধ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.