খেলাধুলা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-২৫ , ১১:৪০ এএম
ছবি: সিটিজেন নিউজ
ফ্রেঞ্চ কাপের শিরোপা জিতলো প্যারিস সেন্ট জার্মেই। নেইমারের একমাত্র গোলে সেইন্ট এঁতিয়েকে হারিয়েছে পিএসজি। করোনার মাঝে এই কাপ ফাইনাল দিয়েই ফুটবল ফিরলো ফ্রান্সে।
সেইন্ট এঁতিয়ের বিপক্ষে ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় প্যারিসের ক্লাবটি। দুর্দান্ত গাতির কিলিয়ান এমবাপ্পের শট এঁতিয়ে গোলরক্ষক ফেরালেও, ফিরতি বল জালে জড়িয়ে স্কোর শিটে নাম তোলেন নেইমার।
অবশ্য, কাপ জয়ের দিনেও দুশ্চিন্তা ছড়িয়েছে পিএসজি শিবিরে। ২৬ মিনিটে সেইন্ট এঁতিয়ে অধিনায়ক লুই পেরিনের বাজে ট্যাকেলের শিকার হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন এমবাপ্পে। এতে ঝুঁকিতে পড়েছে তার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নামা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.