খেলাধুলা ডেস্ক
আপডেট: ২০২৬-০৭-০৩ , ০৯:২১ এএম
ছবি: আন্তর্জাল
বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে ক্রোয়েশিয়া-পর্তুগাল ম্যাচ ছিল নাটকীয়তায় ভরা। গনসালো রামোসের ৯৪ মিনিটের গোলে লিড নেয় পর্তুগাল। এরপরও স্বস্তিতে থাকতে পারেনি তারা। যোগ করা সময়ের ১০ মিনিট পেরিয়ে গেলে সমতাসূচক গোল করে ক্রোয়েশিয়া। গোল হতেই উল্লাসে ফেটে পড়েন লুকা মদ্রিচরা। তবে তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। অফসাইডে সেই গোল বাতিল হয়। ক্ষণে ক্ষণে রং বদলানো এমন ম্যাচে শেষ হাসি হেসেছে পর্তুগাল। ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগিজরা।
ম্যাচের প্রথমার্ধে ক্রোয়েশিয়ার চেয়ে পর্তুগালের দাপট ছিল বেশি। তবে ফিনিশিং দূর্বলতায় গোলের দেখা পায়নি তার। ম্যাচের চার মিনিটে রাফায়েল লিয়াওয়ের দুর্দান্ত দৌড়ে গড়ে ওঠা আক্রমণ থেকে পরপর দুটি শট নেন ব্রুনো ফার্নান্দেজ। তবে দুবারই দারুণ সেভ করে পর্তুগালকে গোলবঞ্চিত করেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ।
প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেননি তিনি। অন্যদিকে, ক্রোয়েশিয়ার হয়ে লুকা মদ্রিচও নিজের স্বভাবসূলভ খেলতে পারেনি। এতে গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় দু'দল।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৩ মিনিটে ইভান পেরিসিচের গোলে লিড নিয়েছে ক্রোয়েশিয়া। য়োসিপ স্তানিশিচের বাড়ানো বল বক্সের ভেতর দিয়ে গড়িয়ে যায় ইভান পেরিসিচের কাছে। অভিজ্ঞ এই উইঙ্গার বাঁ পায়ের নিখুঁত শটে বল জড়িয়ে দেন জালে।
ম্যাচের ৬০ মিনিটে একবার বল জালে জড়ান ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। তবে ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান পর্তুগিজ অধিনায়ক। এটি চলতি বিশ্বকাপে রোনালদোর তৃতীয় গোল।
এরপর ম্যাচের যোগ করা ৯৪ মিনিটে গনসালো রামোসের গোলে লিড নেয় পর্তুগাল। রাফায়েল লিয়াও বাঁ প্রান্ত থেকে বল বাড়িয়েছিলেন। দুজন ডিফেন্ডারের মাঝখান থেকে লাফিয়ে উঠে হেডে বল জালে পাঠান রামোস।
যোগ করা সময়ের ১৩তম মিনিটে পর্তুগালের জালে বল জড়ায় ক্রোয়েশিয়া। স্কোরলাইন হয়ে যায় ২–২ সমতা। তবে ভিএআর পর্যালোচনায় অফসাইডের সিদ্ধান্ত দেন রেফারি। ক্রোয়েশিয়া স্তব্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে উল্লাসে মাতে পর্তুগাল।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.