আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৭-২৪ , ০২:৩১ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯৫ লাখ ৩৫ হাজার ৩৪২ জন। এছাড়া মোট সংক্রমিতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে এক কোটি ৫৬ লাখ ৫১ হাজার ৯১১ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ৩৬ হাজার ৪৭০ জন।
আজ শুক্রবার (২৪ জুলাই) এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ তথ্য জানিয়েছে করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।
করোনায় সংক্রমণের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ৪১ লাখ ৬৯ হাজার ৯৯১ জন। করোনার আঘাতে মৃত্যু হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩৩৩ জনের। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৭৯ হাজার ৬১৭ জন।
দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ২২ লাখ ৮৯ হাজার ৯৫১ জন করোনায় সংক্রমিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৮৪ হাজার ২০৭ জনের। আর এ পর্যন্ত ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৭০ হাজার ২৩৭ জন।
অন্যদিকে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে মোট ১২ লাখ ৮৮ হাজার ১৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৩০ হাজার ৬৪৫ জনের এবং সুস্থ হয়েছেন ৮ লাখ ১৭ হাজার ৫৯৩ জন। চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমিত হয়েছেন ৭ লাখ ৯৫ হাজার ৩৮ জন। আর মৃত্যু হয়েছে ১২ হাজার ৮৯২ জনের।
সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৭ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ২ লাখ ১৬ হাজার ১১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৮০১ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ১৯ হাজার ২০৮ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.