রাজধানীতে বন্দুকযুদ্ধে ২জন নিহত; অস্ত্র-ইয়াবা উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-২৪ , ০১:৫৪ পিএম

রাজধানীতে বন্দুকযুদ্ধে ২জন নিহত; অস্ত্র-ইয়াবা উদ্ধার ছবি: সিটিজেন নিউজ

রাজধানীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২জন নিহত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকালে রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষনিক ভাবে নিহতদের নাম জানাযায়নি।

র‌্যাবের দাবি, নিহতরা সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী।

র‍্যাব-১ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ী এলাকায় র‌্যাবের সঙ্গে একদল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর সঙ্গে র‍্যাবের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে ২ সন্ত্রাসী নিহত হয়।  এ সময় র‍্যাবের এক সদস্য আহত হয়েছেন।

অভিযানের সময় ২ টি বিদেশি পিস্তল, গুলি, বিপুল পরিমাণ ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানায় র‌্যাব।