নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-২২ , ১২:৫৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে সৌদি আরবের দাম্মাম থেকে দেশে ফিরেছেন ৪১৫ বাংলাদেশি। আজ বুধবার (২২ জুলাই) সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। দেশে ফেরাদের মধ্যে সৌদি প্রবাসী বাংলাদেশি শ্রমিকরাও রয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এসময় তিনি বলেন, আগত যাত্রীরা কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করায় কাউকেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হয়নি।
জানা গেছে, করোনা ভাইরাসের কারণে সৌদিতে আটকা পড়েন এসব বাংলাদেশি। ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তারা দেশে ফিরতে পারছিলেন না। সৌদি ও বাংলাদেশ সরকার যৌথ উদ্যোগ নিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.