বিয়েতে গিয়ে মা ও ৪ ছেলের মৃত্যু

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৭-২২ , ১১:৪০ এএম

বিয়েতে গিয়ে  মা ও ৪ ছেলের মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

ভারতের ঝাড়খাণ্ডে বিয়ে বাড়িতে এসে করোনায় আক্রান্ত হয়ে মা এবং তার চার ছেলের মৃত্যু হয়েছে।

জানা গেছে, দিল্লি থেকে নাতির বিয়ের অনুষ্ঠানে ভারতের ঝাড়খাণ্ডের ধানবাদের কাতরাসে এসেছিলেন ৮৮ বছরের বৃদ্ধা। ২৬ জুন ওই বিয়ের অনুষ্ঠানে মায়ের সঙ্গে যোগ দেন তার ছয় ছেলের মধ্যে চার ছেলে। বিয়ের অনুষ্ঠানের পরেই করোনায় আক্রান্ত হন বৃদ্ধা ও ওই চার ছেলে।

ধানবাদের একটি হাসপাতালে ৪ জুলাই ওই বৃদ্ধার মৃত্যু হয়। এরপর ১০ জুলাই থেকে ১৯ জুলাইয়ের মধ্যে তার চার ছেলেরও মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুরো কাতরাস জুড়ে শোকের ছায়া নেমেছে।আতঙ্কে আছে কাতরাসের ওই বিয়েতে যারা এসেছিলেন। তথ্য সূত্র: আনন্দবাজার পত্রিকা