সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

 আমিরাত প্রতিনিধি
আপডেট: ২০২০-০৭-২১ , ১১:১৮ এএম

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ আইয়ুব (৩৫) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (২০ জুলাই) হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার মদিনা মানোয়ার থেকে গাড়ি ভাড়া নিয়ে প্রায় ৭০ কিলোমিটার দূরে যাওয়ার পথে অন্য একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইয়ুব মারা যান।

নিহত আইয়ুব চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। তার মরদেহ বর্তমানে মদিনার একটি হাসপাতালের হিমঘরে রাখা আছে।