হ্যাসপিলের কেনা করাত মিলেছে ফাহিমের বাসায়

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৭-১৮ , ০৪:১৩ পিএম

হ্যাসপিলের কেনা করাত মিলেছে ফাহিমের বাসায় ছবি: সিটিজেন নিউজ

পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ খুন হওয়ার ঘটনায় গ্রেফতার টেরেস ডেভোন হাসপিলকে ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হয়েছে। করোনাভাইরাসের জেরে নিউইয়র্কের আদালতে ভার্চ্যুয়াল শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

ম্যানহাটনের অ্যাসিস্ট্যান্ট ডিসট্রিক্ট অ্যাটর্নি লিন্ডা ফোর্ড কনফারেন্সে আদলতকে বলেন, ফাহিমকে হত্যা করার আগে হোমডিপো নামের দোকান থেকে ইলেকট্রিক করাত ও ধোয়ামোছার সরঞ্জামাদি কেনেন হাসপিল। যা ফাহিম সালেহর অ্যাপার্টমেন্টে পাওয়া গেছে। এতে বোঝা যায়, ফাহিমকে হত্যার জন্যই ইলেকট্রিক করাত কেনেন হাসপিল। সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যাওয়া সন্দেহভাজন খুনির পোশাক টেরেস হাসপিলের ব্রুকলিনের বাড়িতে পাওয়া গেছে।

আদালতে উপস্থাপন করা হয়, সিসিটিভি ভিডিও ফুটেজে দেখা গেছে, ফাহিম গত সোমবার দুপুর ১টা ৪০ মিনিটের সময় সর্বশেষ তার অ্যাপার্টমেন্টে প্রবেশ করেন। এ সময় সপ্তম তলায় যাওয়ার জন্য তিনি যখন নিচতলা থেকে এলিভেটর বা লিফটে চড়েন তখন আরো এক ব্যক্তি লিফটে উঠেন। ফাহিম সন্দেহের দৃষ্টিতে অচেনা ওই লোকটির দিকে তাকিয়েছেন বলেও ভিডিওতে দেখা গেছে। এরপর সে ফাহিমের সঙ্গেই সপ্তম তলায় নেমে পড়েন এবং ফাহিম তার এপার্টমেন্টের দরজা খোলা মাত্রই লোকটি তার ওপর আক্রমণ চালায় এবং ধাক্কা দিয়ে তাকে এপার্টমেন্টের ভেতরে ঢুকিয়ে ফেলে।