আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৭-১৫ , ১১:৫৭ এএম
ছবি: ইন্টারনেট
বাংলাদেশসহ ১৩ দেশের নাগরিকদের ৩১ জুলাই পর্যন্ত ইতালিতে প্রবেশ করতে দেয়া হবে না বলে নতুন অধ্যাদেশে জানানো হয়েছে। একই সঙ্গে দেশগুলোর সাঙ্গে বন্ধ থাকবে বিমান চলাচল। ইউরোপের বাইরে থেকে যারা আসবে, ১৪ দিনের কোয়ারেন্টিন না মানলে তাদের আইনের আওতায় আনা হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) ইতালির স্বাস্থ্যমন্ত্রী জারিকৃত নতুন এক অধ্যাদেশে জানানো হয়, ৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশসহ ১৩টি দেশের নাগরিককে ইতালিতে প্রবেশ করতে দেয়া হবে না। অবৈধ উপায়ে কেউ দেশটিতে প্রবেশের চেষ্টা করে থাকলেও, তাদেরকে বাধ্যতামূলকভাবে ফিরিয়ে দেয়া হবে।
এর আগে, গত বৃহস্পতিবার ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর দিয়েছে আল জাজিরা এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করে। সেখানে বলা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়া বাংলাদেশসহ ১৩টি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইতালি।
যে দেশগুলোর নাগরিকরা প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সেগুলো হল- বাংলাদেশ, আরমেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বসনিয়া এন্ড হার্জেগোভিনা, চিলি, কুয়েত, উত্তর মেসিডোনিয়া, মলডোভা, ওমান, পানামা, পেরু এবং ডোমিনিকান রিপাবলিক।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.