নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-১৪ , ১০:১৩ পিএম
ছবি: সিটিজেন নিউজ
রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের প্রতারণা কাজের অন্যতম সহযোগী রিজেন্ট গ্রুপের এমডি এবং রুজুকৃত মামলার ২ নং আসামি মাসুদ পারভেজকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে গাজীপুরের কাপাসিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনাভাইরাস পরীক্ষা না করে সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে র্যাব মামলা দায়ের করে। মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ৮ জুলাই দিবাগত রাতে রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে সাহেদের প্রধান সহযোগী তারেক শিবলীকে গ্রেফতার করে র্যাব।
গত ৭ জুলাই মধ্যরাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় র্যাব বাদী হয়ে ওই মামলাটি করে, মামলা নং ৫। ওই মামলার ২ নম্বর আসামি মাসুদ পারভেজ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.