নেপালে ভূমিধসে ১০ জনের মৃত্যু; নিখোঁজ ৩০

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৭-১১ , ০৯:৩০ এএম

নেপালে ভূমিধসে ১০ জনের মৃত্যু; নিখোঁজ ৩০ ছবি: সিটিজেন নিউজ

ভারী বৃষ্টিতে নেপালের পোখারায় ভূ মিধসে মারা গেছেন ১০ জন।নিখোঁজ রয়েছেন আরও ৩০ জন।

টানা বৃষ্টিতে শুক্রবার (১০ জুলাই) পোখারা তিনটি স্থানে ভূমিধসের ঘটনা ঘটে। হতাহতের পাশাপাশি বেশকিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাদামাটির কারণে বন্ধ সড়ক যোগাযোগ।

নেপালে পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান পোখারা। তবে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি বেশি হওয়ায় প্রতি বছর এমন ভূমিধসের ঘটনা ঘটে দেশটিতে।