নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-০৯ , ০২:৩২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে কাতারের রাজধানী দোহায় আটকে পড়া ১৫৯ বাংলাদেশীকে ফিরিয়ে আনল বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা। বৃহস্পতিবার (৯ জুলাই) দোহা থেকে ১৫৯ জন যাত্রী নিয়ে সকাল ৭টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি।
দোহায় আটকে পড়া বাংলাদেশীদের দেশে ফিরিয়ে আনতে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, কোভিড-১৯-এর প্রাদুর্ভাবের কারণে গত প্রায় চার মাস ধরে বিশ্বের বিভিন্ন দেশে অনেক বাংলাদেশী আটকে আছেন। বাংলাদেশ ও কাতার সরকারের সহযোগিতায় দোহা থেকে আজ আটকে পড়া ১৫৯ বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনে ইউএস-বাংলা।
ইতোমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স কোভিড-১৯ সময়কালীন চেন্নাই, কলকাতা, দিল্লি, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবী, দুবাই ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিসে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.