আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৭-০৯ , ১০:৩৭ এএম
ভারতের মধ্যপ্রদেশে গরুর সঙ্গে পৈশাচিক আচরণ করায় গ্রেফতার করা হয়েছে ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালের সুন্দরনগর এলাকায়। এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় মামলা করা হয়েছে। মধ্যপ্রদেশের ভোপালের অশোকা গার্ডের থানার ইনচার্জ অলোক শ্রীবাস্তব বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৪ জুলাই ভোর ৪টার সময় সুন্দরনগরের একটি ডেইরি ফার্মে গিয়ে একটি গরুকে ধর্ষণ করেন সাবির আলী নামের ওই ব্যক্তি। তার বিকৃতকামের সেই ঘটনা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। এরপরই তাকে গ্রেফতার করা হয়। তার শারীরিক পরীক্ষা করা হয়েছে।
গরুকে ধর্ষণ ভারতে নতুন ঘটনা নয়। ২০১৯ সালে উত্তরপ্রদেশের অযোধ্যায় একটি গোয়ালে ঢুকে বহু গরুকে ধর্ষণ করে রাজকুমার নামের এক যুবক। তাকেও গ্রেফতার করা হয়েছিল।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.