আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৭-০৮ , ০১:২৯ পিএম
ছবি: ইন্টারনেট
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপ কিউশুতে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে।মঙ্গলবার (৭ জুলাই) দ্বীপটিতে ফের ভারি বৃষ্টিপাত হতে পারে বলে দেশটির কর্তৃপক্ষ সতর্ক করেছে। রয়টার্স জানিয়েছে, বহু লোক এখনও নিখোঁজ রয়েছে।
পরিস্থিতি সামাল দিতে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় দ্বিগুণ লোক নিয়োগ করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকার।
বিবৃতিতে জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদি সুগা বলেছেন, ৯ জুলাই পর্যন্ত মেঘ বিরাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং তা পশ্চিম থেকে পূর্ব জাপান পর্যন্ত বিশাল এলাকাজুড়ে বিস্তৃত হতে পারে।
ভূমি মন্ত্রণালয়ের বরাত দিয়ে কিয়োদো নিউজ জানিয়েছে, ১২টি প্রিফেকচারজুড়ে ৭১টি ভূমিধস হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.