নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-০৮ , ১২:২৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
করোনার কারণে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আটকে পড়া ১৫৩ বাংলাদেশী দেশে ফিরেছেন।বুধবার (৮ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
দুবাইতে আটকে পড়া বাংলাদেশীদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমান বাহিনী কল্যাণ ট্রাস্টের সার্বিক তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে।
জানা গেছে, দুবাই থেকে প্রত্যেক যাত্রী করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছেন।
করোনা প্রাদুর্ভাবের কারনে গত প্রায় ৪ মাস বিশ্বের বিভিন্ন দেশে অনেক বাংলাদেশী আটকা পড়েছেন। দুবাই থেকে এনিয়ে তৃতীয় ধাপে আটকে পড়া বাংলাদেশীদের ফিরিয়ে আনলো ইউএস-বাংলা এয়ারলাইন্স।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.