নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-০৫ , ০৮:২৮ পিএম
ছবি: ইন্টারনেট
গাজীপুরের বাইমাইল নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছেন তিন শিক্ষার্থী। রবিবার (৫ জুলাই) বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করেছে।
মৃতরা হলো- সাব্বির (২০), স্বাধীন (১৮) ও রনি (১৮)। তারা সবাই ভাওয়াল কলেজের ছাত্র ছিলেন।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান জানান, বাইমাইল নদীরপাড়ে (মালেক সাহেবের ব্রিক ফিল্ডের পূর্ব পাশে) ৪০ থেকে ৫০ ফুট গভীর গর্ত জোয়ারের পানিতে ভরে নদীর সাথে এক হয়ে যায়। ওই স্থানে আগে থেকেই দল বেঁধে গোসল করতে নামেন ১০ শিক্ষার্থী। হঠাৎ করে নদীর পানির সঙ্গে গর্তের পানি সমান হলে ৩ জন ডুবে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার কাজ পরিচালনা করেন। প্রথমে সাব্বির নামে একজনকে উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে। অন্য দুইজনের মরদেহ উদ্ধার করা হয় গাজীপুরের কোনাবাড়ি থেকে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.